সজনে ডাঁটা গ্রীষ্মকালের খুব প্রিয় একটি সবজি। বসন্তের শেষ থেকেই সজনে ডাঁটা বাজারে ওঠতে শুরু করে। সজনের তরকারি ,শুক্ত, ডাল অনেকের খুব প্রিয় একটি খাবার। সজনে পাতাকে বলা হয় সুপার ফুড। বিশেষকরে যারা ডায়াবেটিস রোগে আক্রন্ত তাদের কাছে সজনে পাতা যেন এক প্রাকৃতিক মেডিসিন।

সজনে ডাঁটায় থাকে ভিটামিন 'সি' যা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। তাছাড়াও সজনে ডাঁটায় আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন। এটি আমাদের হাড় গঠনে সাহায্য করে। এ ছাড়া শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনে । সজনে ডাঁটায় আশঁ যা কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে।

সজনে পাতায় থাকে ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ দুধের চেয়েও বেশি। এই পাতা শাক হিসেবে খেলে শরীরের ব্যথা ও ক্লান্তি দূর হয়। সজনে গাছ ১০/১২ মিটার সোজা ও লম্বা হয়, যা প্রায় তারও বেশি উঁচু হতে পারে। এর ডালপালাও ওপরের দিকে এবং চারদিকে ছড়িয়ে থাকে।

লাজনাকে দেখতে অনেকটা সজনের মতো দেখালেও লাজনা এবং সজনে মাঝে আছে বিশাল পার্থক্য। লাজনাকে কোথাও রাইখঞ্জন বা বহুপল্লভা নামেও ডাকা হয়। দেখতে মিল থাকলেও বৈশিষ্ট্যে তারা আলাদা।


লাজনা বারোমাসি প্রকৃতির। বছরে দুইবার বা অনেক ক্ষেত্রে সারা বছরই ফুল ও ফল পাওয়া যায়। এর ফুল সজনের তুলনায় ছোট, রং গাঢ় ঘিয়ের মতো এবং পাপড়িতে লালচে দাগ থাকে কিন্তু সজনের ফুলে দেখা যায় না।লাজনা গাছ তুলনামূলক খাটো ও ঝোপালো ধরনের। সাধারণত ৪ থেকে ৬ মিটার উচ্চতার মধ্যে থাকে, ফলে পরিচর্যা ও ফল সংগ্রহ করা সহজ।