অফিসে ঘুম পেলে কী করা উচিত ?

সংগৃহীত ছবি
প্রতিটি মানুষের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ । অনেক সময় রাত জেগে মোবাইল ব্যবহার, সিরিজ দেখা বা অতিরিক্ত কাজ করার কারণে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। এই কারনেই অফিসে গিয়ে ঘুম ঘুম ভাব দেখা দেয়। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করলে এই সমস্যা অনেকটাই কমে যাবে।
মাঝেমধ্যে কাজের মাঝে ছোট বিরতি নেওয়া কার্যকর একটি উপায়। একটানা অনেকক্ষণ কাজ করলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। প্রতি ১–২ ঘণ্টা পর ৫–১০ মিনিটের জন্য উঠে হাঁটা, স্ট্রেচিং করা বা একটু ফ্রেশ হওয়া ঘুম দূর করতে সাহায্য করে।
তাছাড়া চাইলে অনেকেই ক্যাফেইন গ্রহণ করতে পারেন। চা বা কফি সাময়িকভাবে ঘুম দূর করতে সহায়ক। তবে এটি সীমিত পরিমাণে গ্রহণ করা উচিত, কারণ অতিরিক্ত ক্যাফেইন শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং রাতে ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তাছাড়া পরিমান মতো সব কিছুই গ্রহন করা উচিত।
কাজের পরিবেশ পরিবর্তন করা যেতে পারে। যদি সম্ভব হয়, জানালার কাছে বসা বা এমন জায়গায় কাজ করুন যেখানে আলো-বাতাস ভালো আসে। প্রাকৃতিক আলো মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে এবং ঘুম ঘুম ভাব কমায়।
মনোযোগ ধরে রাখতে কাজের ধরনের পরিবর্তন আনুন। একঘেয়ে কাজ করলে ঘুম পেতে পারে, তাই মাঝে মাঝে ভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করুন। এতে মস্তিষ্ক সক্রিয় থাকে এবং ক্লান্তি কমে। হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন। অফিসের মধ্যেই হাত-পা নড়াচড়া, ঘাড় ঘোরানো বা দাঁড়িয়ে একটু হাঁটা শরীরকে সক্রিয় করে তোলে। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং ঘুম দূর হয়। প্রয়োজন হলে হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন।
খাবারের দিকে খেয়াল রাখা জরুরি। ভারী বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে শরীর অলস হয়ে পড়ে এবং ঘুম পেতে পারে। তাই দুপুরে হালকা ও পুষ্টিকর খাবার যেমন—সবজি, সালাদ, ডাল বা প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করা উচিত। এছাড়া অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট এড়িয়ে চলা ভালো।
যদি নিয়মিত এই সমস্যা দেখা দেয়, তবে জীবনযাত্রার দিকে নজর দেওয়া জরুরি। সঠিক ঘুম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে। অফিসে ঘুম পেয়ে যাওয়া একটি সাধারণ বিষয় হলেও সঠিক অভ্যাস গড়ে তুললে এটি সহজেই নিয়ন্ত্রণ করা যায়। নিয়মিত যত্ন ও সচেতনতার মাধ্যমে আপনি আপনার কাজের দক্ষতা ও মনোযোগ উভয়ই বাড়াতে পারবেন।
নিয়মিত পানি পান করা প্রয়োজন। শরীরে পানির ঘাটতি থাকলে ক্লান্তি ও ঘুম ঘুম ভাব বাড়তে পারে। তাই কাজের ফাঁকে ফাঁকে পানি পান করলে শরীর সতেজ থাকে এবং মনোযোগ বাড়ে।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









