দারুচিনি একটি সুগন্ধি রান্নার মসলা। যা রান্নার পাশাপাশি রূপচর্চায়ও বেশ জনপ্রিয়। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। যা ত্বককে পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে।

ব্রণ কমানো, ত্বক উজ্জ্বল করা এবং ঠোঁটের কালো দাগ দুর করতে দারুচিনি কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত সঠিকভাবে ব্যবহার করলে এটি ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বাড়ায়। তবে ব্যবহার করার আগে ত্বকে সহ্য হয় কিনা পরীক্ষা করা জরুরি।

উপকরণ: দারুচিনি, চালের গুড়া, বেসন, মধু, গোলাপ জল।

ব্যবহারবিধি: প্রথমে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। তারপর দারুচিনি, চালের গুড়া, বেসন, মধু, গোলাপ জল, এক সাথে মিস্ক করে মুখে লাগিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে ১০ মিনিট বা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিতে হবে।