কতো দিনের মধ্যে প্রাক্তনকে ভুলে যাওয়া উচিত !

ছবি- সংগৃহীত
ব্রেকআপ বা সম্পর্কের বিচ্ছেদ মানুষের জীবনের অন্যতম মানসিক বেদনাদায়ক অভিজ্ঞতা।বিচ্ছেদের পর সবার মনেই একটি সাধারণ প্রশ্ন জাগে "প্রাক্তনকে ভুলে যেতে ঠিক কত দিন সময় লাগা উচিত
মনোবিজ্ঞানীদের মতে, প্রাক্তনকে ভুলে যাওয়ার বা মন থেকে মুছে ফেলার কোনো নির্দিষ্ট টাইমফ্রেম বা ‘সময়সীমা’ নেই। এটি সম্পূর্ণ নির্ভর করে সম্পর্কের গভীরতা, স্থায়িত্ব এবং মানুষের নিজস্ব মানসিক কাঠামোর ওপর।
কিছু সামাজিক গবেষণায় দেখা গেছে, একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক থেকে পুরোপুরি বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সাধারণত ১১ সপ্তাহ থেকে শুরু করে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।তবে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে এই সময়কাল কয়েক বছরও হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা উল্টো ফল আনতে পারে। বিচ্ছেদের পর দুঃখ পাওয়া, কাঁদা বা রাগ হওয়া স্বাভাবিক।এই আবেগগুলোকে চেপে না রেখে মেনে নেওয়াই হলো সুস্থ হওয়ার প্রথম ধাপ।
প্রাক্তনকে ভুলে যাওয়ার চেয়ে নিজের বর্তমান জীবনে মনোযোগ দেওয়া বেশি জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাক্তনকে ট্র্যাক করা বন্ধ করা, নতুন শখ তৈরি করা এবং বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে সময় কাটানো এই প্রক্রিয়াকে সহজ করে তোলে।
নিজেকে সময় দিন।নিরাময় কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি ব্যক্তিগত যাত্রা।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









