সোমবার (১৩ এপ্রিল) উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে ২০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। ফরিদপুরের ভাঙায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

নিহত ব্যক্তিরা হলেন- ভাঙ্গা পৌরসভার কুতুবী সদরদী গ্ৰনামের সেকেন মোল্লার ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা, (৪০) এবং একই গ্রামের নেছার উদ্দিন শেখের ছেলে আলমগীরের শেখ, (৪২)। এদিন দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত যাত্রীরা জানান, তারা ফরিদপুর থেকে বরিশালের উদ্দেশ্য যাচ্ছিলেন। হঠাৎ দুর্ঘটনাক্রমে তাদের বাসটি পৌঁছালে বিকট আওয়াজ হয়। মুহূর্তেই বাসটি খাদে পড়ে যায়। ফরিদপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ফরিদপুর থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা শাহফরিদ পরিবহনের সাথে ভাঙ্গার বাবলাতলা ব্রিজের উপরে আসলে বিপরীত দিক থেকে আসা বাঙ্গি বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফিট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

এছাড়াও গুরুতর আহত প্রায় ১৫ জনকে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্স যোগে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি উদ্ধার করি এবং আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত প্রায় ২৫ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।