“চট্রগ্রাম বন্দরে ৬৮ টন ডিজেল নিয়ে পৌছালো আরও দুইটি জাহাজ” মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারনে দেশে জ্বালানি সংকট তীব্র হয়।দেশের জ্বালানি চাহিদা পুরনের লক্ষ্যে চট্রগ্রাম বন্দরে ৬৮ টন ডিজেল নিয়ে পৌচেছে দুটি জাহাজ।১৪ এপ্রিল সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরে নোঙর করে।

জাহাজ থেকে তেল খালাসের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্ট থেকে জানা যায় ১৪ তারিখ সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘লুসিয়াসোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বন্দরে আসে।

১৫ তারিখ সন্ধ্যায় বন্দরের ডলফিনজেটিতে ভেড়ার কথা রয়েছে।অপরদিকে ডেনমার্কের পতাকাবাহী জাহাজ টম দামিনি প্রায় ৩২ হাজার ৯৩৫ টন তেল কালকে সন্ধ্যায় বন্দরে এসেছে।প্রাইডশিপিং জাহাজ দুটির স্থানীয় এজেন্ত হিসেবে কাজ করতেছে।প্রত্যেকটি জাহাজ থেকে তেল খালাস করতে প্রায় দুই দিন লাগতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।