"নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। সপ্তাহের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজারের সবশেষ পরিস্থিতি কী এবং বিক্রেতারা কী বলছেন—সেটাই তুলে ধরবো আমাদের আজকের প্রতিবেদনে।ছোট মাছ থেকে শুরু করে নদীর বড় মাছ—প্রকারভেদে ২০০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের মতে, মাছের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও সবজির বাজার এখনো নাগালের বাইরে।দেশি মুরগির ডিমের দাম ডজনপ্রতি ৪০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকায়। অপরদিকে, ব্রয়লার মুরগির ডিমের দাম ৩০ টাকা বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

এদিকে, সোনালী মুরগির দাম সপ্তাহের ব্যবধানে ৪৫০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ৪০০ টাকায়। অন্যদিকে, গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকা দরে।বাজারের এই ঊর্ধ্বগতি প্রভাব ফেলছে ক্রেতা ও বিক্রেতা—উভয়ের ওপরই। ক্রেতাদের মতে, বৈশ্বিক তেলের সংকটের প্রভাবে নিত্যপণ্যের বাজারেও তৈরি হচ্ছে চাপ, যা জনজীবনকে হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করছেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই।