২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ফরিদপুরে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হাম- রুবেলা টিকা দেয়া হবে।

 

ওই সময়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সরকারি হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্রসহ নিজ নিজ এলাকার ইপিআই টিকাদান কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।

 

এ উপলক্ষে শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ক্যম্পেইনের আওতায় জেলার মোট ২ লাখ ৩৯ হাজার ৭শ'৫৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সরকারি হাসপাতালে স্থায়ী টিকাদান কেন্দ্র, ইপিআই টিকাদান কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ জেলায় মোট ২ হাজার ৬শ' ৯৩ টি কেন্দ্রে হাম-রুবেলার টিকা দানের প্রস্তুতি নেয়া হয়েছে।

 

এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে সারাদেশেই হাম এর প্রকোপ দেখা দিয়েছে। প্রাণঘাতি ও মারাত্মক সংক্রামক এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় এই রোগে আক্রান্ত শিশুদের মৃত্যুর তালিকাও লম্বা হচ্ছে।

 

তিনি জানান, এক ডোজ হাম-রুবেলা টিকা গ্রহনের ২৮ দিন পর আরেক ডোজ টিকা নেওয়া যাবে।  ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুরা পূর্বে হাম এর টিকা পেয়ে থাকলেও এই ক্যাম্পেইনে পুণ:রায় টিকা গ্রহন করবে। এতে কোনো ক্ষতি ছাড়াই অতিরিক্ত ডোজ হিসেবে শিশুকে সুরক্ষা দেবে