রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় একটি বসত ঘর পুড়ে গেছে।

 

বুধাবার সকালে উপজেলার নবনির্মিত কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দা সঞ্চিতা চাকমার বসতঘর পুড়ে সম্পুর্নভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় জনগণ, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীসহ উপস্থিত সকলের প্রচেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আসে । এই  দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজীদ বিন আখন্দ জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের পশ্চিমে একটি বসতঘরের চুলা থেকে  অগ্নিকান্ডের দূর্ঘটনাটি ঘটেছে। এতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত সঞ্জিতা চাকমার পরিবারকে শুকনো খাবারসহ জরুরিভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত সঞ্জিতা চাকমা জানান, অগ্নিকান্ডে তারবসত ঘরসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।