রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

ছবিঃ প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আহত অবস্থায় বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।বুধবার রাত ১০টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়।
Wildlife snake rescue team in Bangladesh এর রেস্কিউয়ার টিমের সদস্য ও উপজেলার কলা বাগান এলাকার স্থানীয় যুবক ইমরান হোসেন ইমন প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। পরে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা বুধবার রাত সাড়ে ১০টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে প্রাধমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে ইমরান হোসেন ইমন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে কলা বাগান এলাকায় আমি লজ্জাবতী বানরটি বৈদ্যুতিক তার হতে আহত অবস্থায় লজ্জাবতী বানরটিকে উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তাঁরা এসে আহত অবস্থায় প্রাণীটিকে রাঙ্গুনিয়া ইকো পার্কে নিয়ে যান।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি জানান, কাপ্তাই উপজেলার, কলাবাগান এলাকার বাসিন্দা ইমরান হোসেন ইমন এর কাছ থেকে আমরা বন বিভাগের একটি টিম বুধবার রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে গতকাল বুধবার রাতেই বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করি। তিনি আরো বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি Bengal Slow Loris প্রজাতির। সমগ্র রাঙ্গামাটি জেলায় হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।

জেলা প্রতিনিধি
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






