শের-ই বাংলা স্টেডিয়াম এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, বিকল্প পথে চলাচলের পরামর্শ

শের-ই বাংলা স্টেডিয়াম । সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ৯ জুন, দ্বিতীয় ওয়ানডে ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়ক প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
এ কারণে মিরপুর-১ অভিমুখে চলাচলকারী সব ধরনের যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বিকল্প পথ হিসেবে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ নম্বরে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







