আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।গত বুধবার (১০ জুন, ২০২৬) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। চিফ হুইপ বলেন, প্রস্তাবিত বাজেট দরিদ্র মানুষের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে। সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন।

চিফ হুইপ তিনি আরও জানান, আগামী অর্থবছরের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ সারা দেশে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটারের বেশি খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাইমটিভি/বিএম