মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার ১৯ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নামোশংকরবাটি কাটাবাগান জামে মসজিদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ডিএনসির কর্মকর্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় জনগণও মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ