গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ কান্তি রায় (৫৮) নামের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পাটগাতী মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

রবিবার ভোরে উপজেলার পাটগাতী ইউনিয়নের দারিয়াকুল গ্রামে নিজ বাড়ির পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেয়।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী জানান, প্রাথমিকভাবে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ কান্তি রায় দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রাইমটিভি/এমএইচ