মালয়েশিয়ায় দুই প্রধানমন্ত্রীর বৈঠক শুরু

ছবিঃ সংগৃহীত
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু হয়।
সূত্রের খবর, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হওয়া এই শীর্ষ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে— দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, শ্রমবাজারের উন্নয়ন ও বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষা, জ্বালানি খাতে সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো টেবিলে প্রধান্য পাচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মালয়েশিয়া সফর এবং দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই আনুষ্ঠানিক বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এই বৈঠকের মাধ্যমে ঢাকা ও কুয়ালালামপুরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে এবং অর্থনৈতিক ও কৌশলগত পার্টনারশিপের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ারও সম্ভাবনা রয়েছে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








