মুসলিম বিশ্বের ইতিহাসে এক বিরল ও আবেগঘন ঘটনার সাক্ষী হলো পবিত্র হজ ও ঈদুল আজহা।

গতকাল ৯ জিলহজ আরাফার ময়দানে মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা প্রদান করেন প্রবীণ আলেম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। লাখো হাজির উপস্থিতিতে তিনি খুতবা প্রদান শেষে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করেন।

এরই ধারাবাহিকতায় আজ ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহার সকালে মদিনার মসজিদে নববীতে ঈদের খুতবা দেবেন তাঁরই সুযোগ্য পুত্র শায়খ আহমাদ আল-হুজাইফি। ঈদের জামাতে তিনি ইমামতি করবেন এবং মুসল্লিদের উদ্দেশে খুতবা প্রদান করবেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মসজিদে নববীর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন শায়খ আলী আল-হুজাইফি। তাঁর কোরআন তিলাওয়াত ও ধর্মীয় বক্তব্য বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।

অন্যদিকে, তাঁর পুত্র শায়খ আহমাদ আল-হুজাইফি ইতিমধ্যেই নিজ যোগ্যতা ও পাণ্ডিত্যে আলাদা পরিচিতি অর্জন করেছেন। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে একই সময়ের কাছাকাছি পিতা ও পুত্রের এমন দায়িত্ব পালন ইসলামী ইতিহাসে এক অনন্য ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি বংশপরম্পরায় জ্ঞান, নেতৃত্ব ও ধর্মীয় সেবার ধারাবাহিকতার এক অনুপ্রেরণামূলক উদাহরণ।

প্রাইমটিভি/এনজি