চলমান সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে (আইসিসি)। ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, বাংলাদেশ দল দুই ওভার পিছিয়ে ছিল নির্ধারিত সময় বিবেচনায়।

আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম বল করলে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়।

ধারা বিবেচনায় বাংলাদেশ দলের মোট জরিমানা দাঁড়ায় ১০ শতাংশ।

মিরাজ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি বলে জানানো হয়েছে।

এই অভিযোগ উত্থাপন করেন অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।