থমাস ডুলি বিশ্ব ফুটবলে পরিচিত একটি নাম। তিনি খেলোয়াড় এবং কোচ, দুই ভূমিকাতেই দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার তিনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হতে যাচ্ছেন। তবে, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে—থমাস ডুলি কে?

জার্মানিতে জন্ম হলেও থমাস ডুলি খেলেছেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি ছিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার। এরপর ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্র দলের অধিনায়ক ছিলেন।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন।

এরপর ফিলিপাইনে গিয়ে রীতিমতো ইতিহাস লিখেছেন।তার নেতৃত্বে ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে ওঠে এবং নিজেদের সর্বোচ্চ বিশ্ব র‍্যাঙ্কিং অর্জন করে।অধীনে দলটি টানা চার ম্যাচে জয় পায়।

দল গঠনে বিশেষ দক্ষতা এবং এশিয়ার ফুটবলের চ্যালেঞ্জ সম্পর্কে ভালো ধারণা নিয়ে এবার বাংলাদেশে আসছেন থমাস ডুলি। বাফুফে জানিয়েছে, তরুণ ফুটবলারদের সম্ভাবনা কাজে লাগিয়ে জাতীয় দলকে আরও প্রতিযোগিতামূলক ও সফল করা তার লক্ষ্য।

এশিয়ার ফুটবলের বাস্তবতা নিয়ে তার অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

প্রাইমটিভি/এমএইচ