জার্মানিকে পিছনে ফেলে শীর্ষে ফিরল ব্রাজিল

ছবিঃ সংগৃহীত ব্রাজিল
বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোলের রেকর্ড নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। তবে কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয়ে রেকর্ডটি নিজেদের করে নিয়েছিল জার্মানি। কিন্তু বেশিদিন সেই সিংহাসন ধরে রাখতে পারেনি তারা। হাইতির বিপক্ষে ম্যাচে ম্যাথিউস কুনহার জোড়া গোলের ওপর ভর করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় আবারও শীর্ষে ফিরেছে ভিনিসিয়ুসদের ব্রাজিল।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ওই ম্যাচের পর ব্রাজিলের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১-এ, যা জার্মানিকে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। চলতি বিশ্বকাপে এই দুই পরাশক্তির মধ্যে গোলসংখ্যার শীর্ষস্থান নিয়ে দ্বৈরথ চলার আভাস পাওয়া যাচ্ছে। তবে তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সাথে ব্যবধান এতটাই বেশি যে এই আসরে তা ঘুচবার নয়। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও আর্জেন্টিনার মোট গোলসংখ্যা এখন ১৫৫।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা
১. ব্রাজিল — ২৪১ গোল
২. জার্মানি — ২৩৯ গোল
৩. আর্জেন্টিনা — ১৫৫ গোল
৪. ফ্রান্স — ১৩৯ গোল
৫. ইতালি — ১২৮ গোল
৬. স্পেন — ১০৮ গোল
৭. ইংল্যান্ড — ১০৮ গোল
৮. নেদারল্যান্ডস — ৯৮ গোল
৯. উরুগুয়ে — ৯০ গোল
১০. হাঙ্গেরি — ৮৭ গোল
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








