কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোস্তাক মিয়া, যিনি ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩১ মে) কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছত্রখিল পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান পরিচালনা করে মোস্তাক মিয়াকে আটক করে।

আটকের সময় তার কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরে তাকে কোতয়ালী মডেল থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রাইমটিভি/এনজি