ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস অভিবাসী ভিসা প্রক্রিয়ায় গতি আনার ঘোষণা দিয়েছে। আগামী ১ জুন থেকে অভিবাসী ভিসার আবেদনকারীদের জন্য নতুন দুই দিনের প্রক্রিয়া চালু করা হবে বলে জানিয়েছে দূতাবাস।

রোববার (৩১ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ঢাকার মার্কিন দূতাবাসের অভিবাসী ভিসা বিভাগের সব আবেদনকারীর জন্য দুই দিনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ভিসা আবেদন কার্যক্রম আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের অফিসিয়াল ভিসা ক্যাটাগরি ডিরেক্টরিতে প্রবেশ করে অভিবাসী ভিসা সংক্রান্ত নির্দেশনা ও নিয়মাবলি গুরুত্বের সঙ্গে অনুসরণ করতে হবে।

আগামী সোমবার (১ জুন) থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

প্রাইমটিভি/এনজি