‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না’ -সুনেরাহ বিনতে কামাল

সংগৃহীত ছবি
গতকাল ২১ এপ্রিল দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে সুনেরাহ লেখেন, ‘সোশ্যাল মিডিয়াতে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে যা ইচ্ছা লিখে ফেলে, বেশিরভাগই নেগেটিভ।
‘আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন, এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।
অভিনেত্রী লিখেছেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক, খুব সুবিধার না। এদের উদ্দেশ্য টা কি? হয়তো এটেনশন, এন্টারটেইনমেন্ট অথবা মনিটাইজেশন।’
ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে সুনেরাহর আহ্বান, ‘দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না। বর্তমানে ক্যামেরার সামনে ব্যস্ত সময় কাটছে সুনেরাহর। দর্শকপ্রিয়তার তুঙ্গে তার একাধিক কাজ। জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্পে’ সায়রা চরিত্রে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী।
নিজের লেখার ভিউ বা কাটতি বাড়াতে অনেকেই তারকাদের লক্ষ্যবস্তু বানিয়ে অপমানজনক বা মিথ্যা তথ্য ছড়ান, যা সুনেরাহর মতে কাম্য নয়। তিনি মনে করেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের রুচিহীন চর্চা বন্ধ হওয়া উচিত।
তারকারাওমানুষএবংতাদেরও ব্যক্তিগতগোপনীয়তাওমানসিকপ্রশান্তিপ্রয়োজনএইবিষয়টিসুনেরাহরপ্রতিক্রিয়ায়স্পষ্টভাবেফুটেউঠেছে।

Desk Report
© 2026 Prime Tv. All rights reserved.








