ইসলামাবাদ বৈঠক ভেস্তে গেল, সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সহযোগিতাই ইসলামাবাদে অনুষ্ঠিত ইরানের সঙ্গে প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্ত মেনে নেয়নি তেহরান এমনটাই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি (FNA)।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত বৈঠক শেষ হয়েছে কোনো সমঝোতা ছাড়াই। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রনালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু।
ইরানি সূত্রের দাবি, আলোচনায় যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে, যা তারা যুদ্ধ করেও অর্জন করতে পারেনি। এসব ‘অযৌক্তিক’ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। ফারস নিউজ এজেন্সি (FNA) আরও জানিয়েছে, চুক্তির পথে অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ওপর। বিশেষ করে হরমুজ প্রণালি এখনো দুই পক্ষের মধ্যে বড় বিরোধের বিষয় হিসেবে রয়ে গেছে।
এদিকে, বৈঠক শেষে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হলেও ইরান যুক্তরাষ্ট্রের শর্তে রাজি হয়নি। তার ভাষায়, যুক্তরাষ্ট্র তাদের ‘রেড লাইন’ স্পষ্ট করেছে, কিন্তু সেই অবস্থান থেকে কোনো পক্ষই সরে আসেনি।
বর্তমানে দুই দেশের বিশেষজ্ঞরা সমঝোতার সম্ভাব্য পথ খুঁজে বের করতে কাজ করছেন। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, যারা মতপার্থক্য কমাতে চেষ্টা চালিয়ে গেলেও কোনো ফলপ্রসূ হয়নি। তবে বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে সমঝোতার পথ এখন গোঁটা বিশ্বের কাছেই অনিশ্চিত হয়ে রইলো।

Nazmul Gazi
© 2026 Prime Tv. All rights reserved.









