সরকারি সিদ্ধান্ত ছাড়া ভাড়া বৃদ্ধি নয়, কড়া বার্তা মালিক সমিতির

ছবিঃসংগৃহীত
ইরান আমেরিকা যুদ্ধরে প্রভাবে বিশ্বব্যপি জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে।সম্প্রতি সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে।জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতে কোথাও কোথাও পরিবহন ভাড়ার বৃদ্ধির পায়তারা চলছে।
এসব ব্যাপারে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া না বাড়াতে পরিবহন মালিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বাসভাড়া না বাড়ানোর নির্দেশ দিলেও পরিবহন খাতের সংকটের কথা তুলে ধরেছে মালিক সমিতি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এ ছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী। এই পরিস্থিতিতে পরিবহণ খাতকে লোকসান থেকে বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মতভাবে ভাড়া সমন্বয় করার জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও জোর দাবি জানিয়েছে সমিতি।

Mehedi Hasan
© 2026 Prime Tv. All rights reserved.






