গন অভ্যুথানে হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশের জনগণ।তবে অভ্যুথান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য এবং সমন্বয়ের অভাবে সেটা হয় নাই।হাসিনার আমলে রাজপথে সরব ছিলো ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তখন বাংলাদেশে বিরোধী দলের ভুমিকায় ছিলো দলটি।যেখানে অন্যায় সেখানেই নুরের ভয়েস ছিলো।তার দল এবং তার উপর প্রায় ২২-২৫ বার হামলা হয় তারপরও তিনি আপোষ করেননি।

তবে বর্তমানে জনাব নুরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির নেতা সারজিস আলম।তিনি বলেন, আমরা যাদের মুখে সংস্কারের কথা শুনতে শুনতে বর হয়েছি,সেই নুরুল হক নুর আর আমাদের  জুনায়েদ সাকি ভাই সংসদে গিয়ে ইনু আর মেনন হয়ে বসে আছেন।

গন অধিকার পরিষদের নুরুল হক নুর ভাই তারা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে, বারবার মার খেয়েছেন।তারা আজ বিড়ালের মতো মাথা নিচু করে বসে থাকেন।এর চেয়ে লজ্জার আর কিছু থাকতে পারে না।এটা যেমন আমাদের জন্য লজ্জার তেমনি জুলাই আন্দোলনে নিহত শহীদদের জন্যও লজ্জার।

সাধারন মানুষও মনে করেন নুর যদি বিরোধী দলে থাকতো সংস্কার বিষয়ে জনমত গঠন করতে পারতো।যাতে তিনি আন্দোলনে না থাকতে পারেন এইজন্যই বিএনপি তারে জোটে নিয়েছেন।