এভার আফটার’ এবং ‘লে মিজেরাবল’ খ্যাত হলিউড অভিনেতা প্যাট্রিক গডফ্রে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। ‘এভার আফটার’ এবং ‘লে মিজেরাবল’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা প্যাট্রিক গডফ্রে মারা গেছেন। মৃত্যুকালে এই বর্ষীয়ান অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ অভিনয় জীবনে তিনি রূপালি পর্দা ও থিয়েটারে তাঁর অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন।

বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবশেষে জীবনের সব লড়াই শেষ করে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তাঁর মৃত্যুর খবরে হলিউড চলচ্চিত্র অঙ্গন এবং বিশ্বজুড়ে তাঁর ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেক সহ-অভিনেতা ও পরিচালক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

চলচ্চিত্র দুনিয়ায় প্যাট্রিক গডফ্রে তাঁর শক্তিশালী অভিনয় এবং বহুমাত্রিক চরিত্রের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে ‘এভার আফটার’ এবং ‘লে মিজেরাবল’-এর মতো কালজয়ী সিনেমাগুলোতে তাঁর অসাধারণ পারফরম্যান্স চলচ্চিত্রপ্রেমীদের কাছে তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। এক যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অবদান রাখা এই গুণী শিল্পীর প্রস্থান হলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি।

লন্ডনভিত্তিক অভিনয়শিল্পী ব্যবস্থাপনা সংস্থা ‘মার্কহাম, ফ্রগাট অ্যান্ড আরউইন’ এক বিবৃতিতে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন প্যাট্রিক গডফ্রে তার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শান্তিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

প্রাইমটিভি/বিএম