বলিউড পাড়ায় জোর গুঞ্জন চাউর হয়েছে যে, ‘খিলাড়ি কুমার’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার এবার রুপালি পর্দা থেকে বিদায় নিতে যাচ্ছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তার ‘ভূত বাংলা’ সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর এই গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবসরের প্রসঙ্গে এবার নিজেই খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

afbcca5e3379de2aa5d025c7aa68d5fb-6613d0fc76fc0

তার আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর এক অনুষ্ঠানে হাজির হয়ে অক্ষয় কুমার জানান, অবসরের চিন্তা যে তার মাথায় আসে না, তা নয়। তবে সেই চিন্তার স্থায়িত্ব থাকে মাত্র কয়েক সেকেন্ড। রসিকতা করে তিনি বলেন, "ভোরে যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মাঝে অবসরের চিন্তা মাথায় আসে। কিন্তু ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, আমাকে শুটিংয়ে যেতে হবে এবং সেটে ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তখন ভাবি, ধুর! কালকে অবসর নেব। পরদিন ভোরে উঠে আবার একই ঘটনা ঘটে। এভাবেই জীবনের ৩৬টি বছর কেটে গেল।"

indian-actor-akshay-kumar-red-sea-international-film-festival-december-2022

অবসরের পর ঘরে বসে থাকার চেয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়াই তার বেশি পছন্দের। অভিনেতা মজার ছলে আরও বলেন, "আমি অবসর নিলে বাড়িতে বসে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে, কুকুরকে হাঁটাতে হবে, নয়তো বাগানের কাজ করতে হবে। তার চেয়ে শুটিং সেটে যাওয়াই অনেক ভালো। আমি অবসর নেব না, সেটাই সবার জন্য মঙ্গল।"

প্রাইমটিভি/বিএম