উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না

ছবি- সংগৃহীত পপ সম্রাজ্ঞী শাকিরা
বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা— এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর। সেই মঞ্চেই নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ গেয়ে পুরো গ্যালারি মাতিয়েছেন শাকিরা। তবে কেবল মাঠের পারফরম্যান্সই নয়, ব্যাকস্টেজের এক চটুল কাণ্ড আর রহস্যময় বিতর্কে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে রয়েছেন এই গায়িকা।

মূল পারফরম্যান্স শেষে ব্যাকস্টেজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষে শাকিরা ও তার নাচের দলকে যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সব প্রটোকল বা নিয়ম ভেঙে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আচমকা নাচতে শুরু করেন শাকিরা। নিরাপত্তারক্ষীরা বারবার তাঁদের চলে যেতে বললেও, দুই ভাই-বোন যেন নিজেদের আনন্দের মাঝেই বুঁদ হয়ে ছিলেন।

প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত রূপ দেখে এক ভক্ত লিখেছেন, ‘বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন.. এটাই খাঁটি শাকিরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হা হা হা, আমি তাকে ভালোবাসি! তিনি সবসময় নিজের মতো।’ সব মিলিয়ে বিশ্বকাপের শুরুতেই মাঠ ও মাঠের বাইরে সমানভাবে আলো ছড়াচ্ছেন এই পপ সম্রাজ্ঞী।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








