মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি। তবে এই জমকালো আয়োজনে পেরির পারফরম্যান্সের চেয়েও বেশি নজর কেড়েছে এক খুদে গায়ক। কেটি পেরির হাত ধরে মঞ্চে উঠে গান গেয়ে রাতারাতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছে সে।

45

এই খুদে গায়কের নাম টিয়াস লুকা, যার বয়স মাত্র ১০ বছর। উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরির সঙ্গে সুর মিলিয়ে ‘ওয়ান্ডার’ গানটি গেয়ে স্টেডিয়ামে উপস্থিত লাখো দর্শক এবং বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে এই বিস্ময় বালক।

অনুষ্ঠানে কেটি পেরির পারফরম্যান্স উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন তার প্রেমিক ও কানাডার সাবেক প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। তবে ট্রুডোর উপস্থিতিকে ছাপিয়ে পুরো আলো কেড়ে নেয় ১০ বছর বয়সী টিয়াস লুকার এই অনবদ্য ও আবেগঘন পরিবেশনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখন প্রশংসায় ভাসছে এই খুদে শিল্পী।

প্রাইমটিভি/বিএম