অপুকে টেক্কা দিয়ে বিয়ের সাজে বুবলী

ছবিঃ সংগৃহীত
দিন কয়েক আগেই শাকিব খানের সঙ্গে নিজের সংসারে দ্বিতীয় সন্তান আসার খবর দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তুলেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তারা তাদের এই নবজাতক কন্যার নাম রেখেছেন শারলিন খান। তবে এই বিষয়ে শাকিব খান বরাবরের মতোই নীরব ভূমিকা পালন করছেন।
সন্তানের খবরের রেশ কাটার আগেই আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিয়ের সাজে কয়েকটি ছবি পোস্ট করে নতুন করে নজর কেড়েছেন বুবলী। তবে এটি কোনো বাস্তব জীবনের বিয়ে নয়, বরং একটি প্রতিষ্ঠানের প্রচারণার অংশ হিসেবে তার এই ব্রাইডাল ফটোশুট। ছবিতে বুবলীকে ভারী নকশাকৃত বেগুনি রঙের লেহেঙ্গা, সাদা রঙের গয়না এবং কপালে কালো পাথরের টিকলিতে অপরূপা বউয়ের সাজে দেখা গেছে। হাস্যোজ্জ্বল বুবলীর এই রূপ ভক্তদের দারুণ মুগ্ধ করেছে।

শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’ পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা যেমন তার রূপের প্রশংসা করছেন, তেমনি অনেকেই জানতে চেয়েছেন কবে তারা তাদের নতুন কন্যার ছবি দেখতে পাবেন। তবে বরাবরের মতোই এসব মন্তব্যের ব্যাপারে নির্বিকার রয়েছেন এই নায়িকা। উল্লেখ্য, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন আদর আজাদ।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







