ফের ভৌতিক ছবিতে ইমরান হাশমি, মায়াঙ্ক শর্মার পরিচালনায় আসছে ‘রুহ’

ছবিঃ সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ফের দর্শকদের ভয় দেখাতে রুপালি পর্দায় হাজির হচ্ছেন। মিউজিক্যাল হরর ঘরানার একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি, যার নাম রাখা হয়েছে ‘রুহ’। সম্প্রতি ছবির নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রজেক্টের ঘোষণা দিয়েছেন।

এর আগে ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউজ’, ‘রাজ ৩’, ‘রাজ রিবুট’ এবং ‘এক থি ডায়ান’-এর মতো একাধিক জনপ্রিয় ভৌতিক ছবিতে ইমরানের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। হরর ছবিতে তার সহজাত ও দুর্দান্ত পারফরম্যান্স সবসময়ই প্রশংসিত হয়েছে। ফলে দীর্ঘ বিরতির পর তিনি আবারও এই চেনা ঘরানার ছবিতে ফিরছেন জানতে পেরে তার অনুরাগী ও ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে।

‘রুহ’ সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক মায়াঙ্ক শর্মা, যিনি এর আগে জনপ্রিয় ওটিটি প্রজেক্ট ‘ব্রিথ’-এ নিজের পরিচালনার মুন্সিয়ানা দেখিয়েছেন। জানা গেছে, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য লেখার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই মুম্বাইয়ে ছবিটির দৃশ্যধারণ বা শ্যুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে।
প্যান-ইন্ডিয়া প্রেক্ষাপট মাথায় রেখে নির্মিতব্য এই সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় দেশজুড়ে মুক্তি দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ইমরান হাশমির এই বহু প্রতীক্ষিত মিউজিক্যাল হরর ফিল্ম।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









