ফেইজোয়াদা হলো ব্রাজিলের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। এটি মূলত কালো শিম এবং বিভিন্ন ধরনের মাংসের মিশ্রণে তৈরি এক প্রকার সুস্বাদু স্ট্যু

প্রয়োজনীয় উপকরণ: কালো শিম কাপ সারারাত ভিজিয়ে রাখা, মাংস ৫০০ গ্রাম (পছন্দমতো মাংস বা স্মোকড সসেজ টুকরো করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ,  রসুন বাটা/কুচি ২ টেবিল চামচ, তেজপাতা ২টি, টমেটো কুচি ১ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি সাজানোর জন্য, লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো, রান্নার তেল ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী: প্রথমে সারারাত ভিজিয়ে রাখা কালো শিমগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বড় পাত্রে পর্যাপ্ত জল এবং তেজপাতা দিয়ে শিম নরম হওয়া পর্যন্ত ভালো করে সেদ্ধ করে নিন।অন্য একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি সোনালী করে ভাজুন।এবার এতে টুকরো করে কাটা মাংস দিয়ে দিন।সামান্য লবণ, গোলমরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে মাংসটি ভালোভাবে কষিয়ে নিন যতক্ষণ না মাংসের রঙ বাদামী হচ্ছে।মাংস কষানো হয়ে গেলে তাতে টমেটো কুচি দিন এবং টমেটো গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। এবার এই মাংসের মিশ্রণটি সেদ্ধ করে রাখা কালো শিমের পাত্রে ঢেলে দিন।

সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে চুলার আঁচ কমিয়ে দিন।ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট রান্না করুন, যাতে শিম এবং মাংসের স্বাদ একে অপরের সাথে ভালোভাবে মিশে যায় এবং ঝোলটি ঘন হয়ে আসে।

ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

ঐতিহ্যগতভাবে গরম সাদা ভাত, কমলার টুকরো এবং হালকা ভাজা বাঁধাকপির সাথে গরম গরম ফেইজোয়াদা পরিবেশন করা হয়।