চীনের দালিয়ান সফর শেষে বেইজিংয়ের উদ্দেশে হাই-স্পিড (বুলেট) ট্রেনে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন তিনি। এর আগে সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের ১৭তম Annual Meeting of the New Champions (AMNC)-এ অংশ নেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যমের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি এতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এর আগে মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষ করে গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাইমটিভি/এমএইচ