'অফিস' কর্মজীবীদের দ্বিতীয় বাড়ি

ছবিঃ সংগৃহীত
আমাদের জীবনের সিংহভাগ সময় কাটে কর্মক্ষেত্রে। দিনে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা, অর্থাৎ জেগে থাকার সময়ের একটি বড় অংশই আমরা অফিসে পার করি। এই দীর্ঘ সময়ের কারণেই অবচেতনভাবেই অফিস হয়ে ওঠে আমাদের দ্বিতীয় বাড়ি। কেবল জীবিকা অর্জনের জায়গা হিসেবে নয়, জীবনযাপনের একটি বড় ক্ষেত্র হিসেবে অফিসের গুরুত্ব অপরিসীম।
একটি আদর্শ অফিস কেবল দেয়াল আর টেবিল-চেয়ারের সমষ্টি নয়।বাড়ির মতো এখানেও গড়ে ওঠে এক অদৃশ্য পারিবারিক বন্ধন।সহকর্মীরা হয়ে ওঠেন পরিবারের সদস্যের মতো, যাদের সাথে আমরা প্রতিদিনের সুখ-দুঃখ, কাজের চাপ এবং সাফল্যের আনন্দ ভাগ করে নিই। একসঙ্গে দুপুরের খাবার খাওয়া, চা পানের আড্ডা কিংবা কাজের ফাঁকে ছোটখাটো হাসি-ঠাট্টা আমাদের মানসিক ক্লান্তি দূর করে।
যেহেতু অফিস আমাদের দ্বিতীয় বাড়ি, তাই এখানকার পরিবেশ সুন্দর ও ইতিবাচক রাখা আমাদের নিজেদেরই দায়িত্ব। সহকর্মীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, কাজের সুশৃঙ্খল পরিবেশ এবং একে অপরকে সহযোগিতার মানসিকতা কর্মক্ষেত্রকে আরও আনন্দময় করে তোলে। যখন আমরা অফিসকে নিজের বাড়ির মতো ভালোবাসতে শুরু করি, তখন কাজের প্রতি একঘেয়েমি কেটে যায় এবং কাজের মান ও উৎপাদনশীলতা বহুগুণ বেড়ে যায়। দিনশেষে, একটি সুস্থ ও সুন্দর কর্মপরিবেশ আমাদের পেশাদার ও ব্যক্তিগত জীবনকে ভারসাম্যপূর্ণ করতে সাহায্য করে।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









