চার চারবার সংসার ভাঙার পরও ভেঙে পড়েননি হলিউড পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। উল্টো বিচ্ছেদকে তিনি দেখছেন জীবনের বড় ‘সাফল্য’ ও নতুন শুরুর সুযোগ হিসেবে। ৫৬ বছর বয়সী এই তারকার মতে, সম্পর্ক ভাঙলে মন খারাপ না করে বরং আনন্দ করা উচিত এবং পার্টি দেওয়া উচিত।

jennifer-lopez-2-20251125090755

সম্প্রতি মুক্তি পাওয়া তার রোমান্টিক কমেডি সিনেমা ‘অফিস রোমান্স’-এর প্রচারণায় এসে ‘সাবওয়ে টেকস’ শো-তে নিজের জীবনের এই গভীর উপলব্ধির কথা শেয়ার করেন লোপেজ। তিনি জানান, তার জীবনের সবচেয়ে বড় বিকাশগুলো ঘটেছে হৃদয় ভাঙার পর থেকে। এটি শুধু রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে নয়, ক্যারিয়ারের ব্যর্থতার ক্ষেত্রেও প্রযোজ্য। বিচ্ছেদ মানুষকে নিজের দিকে তাকাতে এবং আত্মউন্নয়ন করতে বাধ্য করে।

5502dd15-cdda-4329-8129-92d9e8f9463a

সমাজ ডিভোর্সকে নেতিবাচক চোখে দেখলেও জেনিফার চান মানুষ যেন ব্রেকআপকে উদযাপন করে। তার ভাষায়, “ব্রেকআপের পর মানুষের বলা উচিত ‘অভিনন্দন!’, কারণ আপনি একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং এটি সবার জন্যই ভালো হয়েছে।”

ব্যক্তিগত জীবনে ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে লোপেজের প্রথম বিয়ে এক বছরও টেকেনি। এরপর ক্রিস জুড ও গায়ক মার্ক অ্যান্থনির সঙ্গে সংসার করেন তিনি। অ্যান্থনির ঘরে তার দুটি যমজ সন্তান রয়েছে। সর্বশেষ ২০২২ সালে পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেককে বিয়ে করলেও ২০২৪ সালে তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়।

প্রাইমটিভি/বিএম