‘ভালোবাসা নারীদের হিংস্র বানিয়ে তোলে’

ছবিঃ সংগৃহীত
কন্নড় সিনেমার সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। সম্প্রতি সিনেমাটির ‘লেডিস অ্যান্ড লেডিস’ শিরোনামের একটি টিজার প্রকাশের পর সামাজিক মাধ্যমে যেমন ঝড় উঠেছে, তেমনি শুরু হয়েছে তীব্র সমালোচনা।
নতুন এই টিজারের মাধ্যমে সিনেমার তারকা বহুল নারী কাস্টিংয়ের এক ঝলক প্রকাশ করেছেন নির্মাতা গীতু মোহনদাস। এতে দেখা মিলেছে নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশির মতো জনপ্রিয় অভিনেত্রীদের। টিজারের শুরুতে বাচ্চাদের দূরে থাকার সতর্কবার্তা দিয়ে ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যায়, ‘ভালোবাসা নারীদের দানব বানিয়ে তোলে।’ এরপরই নয়নতারার অ্যাকশন ও যশের সাথে কিয়ারার রোমান্সের হালকা আভাস পাওয়া যায়।
তবে পর্দায় নারীদের শক্তিশালী করতে গিয়ে পুরুষদের ঢালাওভাবে ছোট করা হয়েছে এমন দাবিতে সমালোচকদের তোপের মুখে পড়েছে টিজারটি।
পাশাপাশি সিনেমার মুক্তির তারিখ নিয়েও চিন্তায় পড়েছেন হল মালিকেরা। আগামী ২৬ আগস্ট ‘টক্সিক’ মুক্তির কথা রয়েছে। তবে একই দিনে বক্স অফিসে মুক্তি পাবে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ এবং সিদ্ধার্থ মালহোত্রার ‘ভ্যান’ সিনেমাটি। বলিউড ও দক্ষিণী সিনেমার এই ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষের কারণে প্রেক্ষাগৃহের ব্যবসা ও স্ক্রিন বণ্টন নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








