তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে, জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার ( জুলাই) সকালে ঢাকায় চীন দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

চীনা রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে। সফরটি পারস্পরিক সহযোগিতার বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে।  সামনের দিনে দুইদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরো বাড়বে।

প্রতিরক্ষা প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে। চীনের টু প্লাস টু বৈঠকে যোগ দেয়ার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

প্রাইমটিভি/এমআর