রবীন্দ্রকাব্যের সঙ্গে হিপহপের ফিউশন ঘটিয়ে এবার হিতে বিপরীত হলো ‘কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনে। বর্ষা বন্দনার নতুন গান ‘মেঘ’ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নেটদুনিয়ায় তীব্র ট্রোল ও সমালোচনার মুখে পড়েছে। গানটি নিয়ে শ্রোতাদের মাঝে তুমুল হাইপ থাকলেও, মুক্তির পর তা পরিণত হয়েছে চরম হতাশায়।

mousumi_20260702_165054649

সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’র পরিবেশনা নিয়ে। কবিতার মূল ভাবকে ক্ষুণ্ন করে হিপহপ ঘরানার সংমিশ্রণ শ্রোতারা একেবারেই ইতিবাচকভাবে নেননি। ফেসবুক ও ইউটিউবের মন্তব্য ঘরে ক্ষোভ উগরে দিচ্ছেন সঙ্গীতপ্রেমীরা।

image_1783050951157

 অনেকের মতে, গানের মূল অংশটি চমৎকার হলেও জোরপূর্বক ‘সোনার তরী’ জুড়ে দিয়ে পুরো মেলোডি নষ্ট করা হয়েছে। ধ্রুপদী সাহিত্যের এমন আধুনিক এক্সপেরিমেন্ট মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মিম আর সমালোচনার ঝড় বইছে। শ্রোতাদের মন জয় করার বদলে গানটি এখন তুমুল বিতর্কের কেন্দ্রবিন্দু।

image_1783050941733

প্রাইমটিভি/বিএম