ইউরোপে পারমাণবিক অংশীদারত্ব সম্প্রসারণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
ইউরোপে পারমাণবিক অংশীদারত্ব সম্প্রসারণের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ছবি: আনাদোলু এজেন্সি
যুক্তরাষ্ট্র ইউরোপে তার পারমাণবিক অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফিনানশিয়াল টাইমস।
রিপোর্ট অনুযায়ী, ন্যাটোর পূর্বাঞ্চলের কয়েকটি দেশ, বিশেষত পোল্যান্ড এবং বাল্টিক রাষ্ট্রগুলো এই ব্যবস্থার আওতায় আসতে পারে। বর্তমানে ন্যাটোর ছয়টি দেশ যুক্তরাষ্ট্রের পারমাণবিক অংশীদারত্বের অংশ।
আলোচনায় বলা হচ্ছে, অতিরিক্ত সদস্যদের যুক্ত করা হলে তারা দ্বৈত-ক্ষমতাসম্পন্ন যুদ্ধবিমান (ডিসিএ) মোতায়েনের সুযোগ পেতে পারে, যেগুলো যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে এসব আলোচনা এখনো গোপন পর্যায়ে রয়েছে এবং নীতিগত সিদ্ধান্তে পৌঁছায়নি।
রিপোর্টে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ন্যাটোর পূর্বাঞ্চলীয় দেশগুলোতে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কিছু দেশ যুক্তরাষ্ট্রের পারমাণবিক উপস্থিতি বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে।
ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অন্য অঞ্চলে মনোযোগ বাড়ালেও ইউরোপে প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা হবে।

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









