দিল্লির হোটেলে আগুন: অন্তত ৫ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

ছবিঃসংগৃহীত
দিল্লির একটি হোটেলে আগুনে ২১ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি আছেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, “আহতদের মধ্যে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, গুরুতর আহত তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে, আজ বুধবার (৩ জুন) দক্ষিণ দিল্লির একটি বহুতল ভবনে আগুন লাগে।
ভবনটিতে থাকা বেশিরভাগই বিদেশি নাগরিক ছিলেন, যারা দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ভারতে চিকিৎসার জন্য এসেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনেকেই রোগীর সঙ্গে ছিলেন।
মালভিয়া নগরে অবস্থিত ভবনটিতে থাকার ও খাওয়ার ব্যবস্থা ছিল। জানা গেছে, সেখানে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। দূর-দূরান্ত থেকে যারা চিকিৎসা নিতে আসতেন, তারা এই ভবনটিতেই থাকতেন।
আগুন লাগার পরপর ৪০ জনকে উদ্ধার করে চিকিআগুন লাগার পর ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে ঠিক কতজন ভবনটিতে ছিলেন, তা জানা যায়নি। আগুন লাগার কারণও এখনো জানা যায়নি।জানিয়েছেন, তারা খুব দ্রুত সময়ে ভবনটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর ভেতরে থাকা হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









