কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের বিধিনিষেধ থাকা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রায় ৬৫ হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় ভোর থেকে হাজার হাজার ফিলিস্তিনি এই পবিত্র স্থানে আসতে শুরু করেন। ধীরে ধীরে মসজিদের প্রাঙ্গণ ও আঙিনা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেকেই কঠোর নিরাপত্তা ও বাধা পেরিয়ে সেখানে পৌঁছান।

গত তিন বছর ধরে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। তাই অনেকেই সরাসরি মসজিদে প্রবেশ করতে পারেন না।

এ কারণে মুসলিমদের অন্যতম পবিত্র এই স্থানে প্রবেশাধিকার নিয়ে নতুন করে সীমাবদ্ধতা ও নিয়ন্ত্রণের অভিযোগ উঠছে।

প্রাইমটিভি/এমএইচ