মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ বা সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার ক্ষমতা ইসরাইলের রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। একই সঙ্গে লেবাননের সঙ্গে সম্ভাব্য কোনো যুদ্ধবিরতিরও কড়া বিরোধিতা করেছেন তিনি।

ইসরাইলি সংবাদমাধ্যম আরুতজ শেভাকে দেওয়া এক সাক্ষাৎকারে বেন-গভির বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো অনুরোধ বা আহ্বান এলেও ইসরাইল প্রয়োজন হলে তা প্রত্যাখ্যান করতে পারে। লেবানন ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি মেনে নেওয়া হবে না।

দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও মন্তব্য করেন বেন-গভির। তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পরও বর্তমান ডানপন্থী জোট সরকার ক্ষমতায় বহাল থাকবে। তবে এ লক্ষ্য অর্জনে জোটের নেতাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল-জাজিরা

প্রাইমটিভি/এমএইচ