ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে সামরিক হামলায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পয

তিনি বলেছেন, খামেনির দাফন ও শোকানুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের দিকে গুলি চালাবে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানের বিভিন্ন সড়কে শোকাহত মানুষের ঢল নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।

তবে দাফনকে কেন্দ্র করে সাময়িক বিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা পুরোপুরি থামেনি। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। একই সময়ে গাজা উপত্যকার উত্তরাঞ্চলের গাজা সিটি ও জাবালিয়া শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারক বাস্তবায়নের পথে ইসরায়েল বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত।

প্রাইমটিভি/এনজি