বৃষ্টির দিনে চারপাশ যখন ভিজে স্নিগ্ধ, তখন বাঙালির মন যেন নিজে থেকেই খুঁজে নেয় এক প্লেট গরম গরম খিচুড়ি। বৃষ্টির শব্দ, হালকা ঠান্ডা হাওয়া আর ধোঁয়া ওঠা খিচুড়ি এই কম্বিনেশনেই তৈরি হয় এক অনন্য মিসেল।

উপকরণ- মুগ ডাল হাফ কাপ, চাল ১ কাপ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, হলুদ ১/২ টেবিল চামচ পরিমান মতো, এলাচ, দারুচিনি, জায়ফল, জিরা গুরা, তেজপাতা, ধনেপাতা,আদা,  লবণ, তেল,

প্রণালি- প্রথমে মুগ ডাল হালকা করে শুকনা কড়াইয়ে ভেজে নিন, যতক্ষণ না হালকা সোনালি রং হয়। তারপর চাল ভাজা ডাল একসাথে ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল বা ঘি গরম করে তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। আদা রসুন বাটা দিয়ে নেড়ে নিন। এরপর হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিন। এখন ধোয়া চাল ডাল দিয়ে - মিনিট নেড়ে নিন, যাতে মসলার সাথে ভালোভাবে মিশে যায়। পরিমাণ মতো পানি, লবণ কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন। রান্না শেষে খিচুরির উপর হালকা ধনে পাতা দিয়ে সাজিয়ে দিতে পারেন।

চাইলে খিচুড়ি ইলিশ মাছ বা বেগুন ভাঁজা দিয়েও খেতে পারেন।