ঘরেই বানিয়ে ফেলুন কালোজিরার অসাধারণ রেমেডি

সংগৃহীত ছবি
কালোজিরা শুধু রান্নার কাজেই ব্যবহার করা হয় না, বরং এর রয়েছে নানা উপকার। কালোজিরা অত্যন্ত শক্তিশালী ভেষজ বীজ, যা দক্ষিণ এশীয় রান্না এবং চিকিৎসায় হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। এটি 'কালঞ্জি' নামেও পরিচিত এবং এর ঔষধি গুণাগুণের কারণে একে "সর্বরোগের মহৌষধ" হিসেবে গণ্য করা হয়।
চুলের যত্নে কালোজিরার রয়েছে নানা ভুমিকা। যাদের অনেক বেশি পরিমাণে চুল পড়ে তারা কালোজিরা তেল বা কালোজিরা প্যাক ব্যবহার করতে পারেন।
প্রণালি- কালোজিরা, ডিম, তেল, লেবু, পানি
ব্যবহারবিধি- প্রথমে কালোজিরা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার এর সাথে কাঁচা ডিমের সাদা অংশ, লেবুর রস ১০/১২ চামচ, নাকিকেল তেল, পানি সহ সব উপাদান একসাথে মিস্ক করে ৭/৮ মিনিট রেখে দিতে হবে। তারপর চুল ভালো করে আঁচড়িয়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা অবধি ভালোভাবে এই মিস্ক দিতে হবে। ২০/৩০ মিনিট মাথায় রেখে ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। চাইলে এই প্যাক সপ্তাহে ১/২ বার ব্যবহার করতে পারেন।
যাদের এলাজি সমস্যা আছে তারা ডাক্তাররে পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









