সহজ উপকরণে তৈরি করুন পুষ্টিকর বিটরুটের বরফি

সংগৃহীত ছবি
বিটরুট পুষ্টিকর সবজি। এটি বেশির ভাগ সময় সালাদের সাথে ব্যবহার করা হয়। তবে বর্তমান সময়ে এর রয়েছে নানান রকম রেসেপি। বিট রুটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে, যা রক্তনালীকে প্রসারিত করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তাছাড়া এতে প্রচুর আয়রন ও ফলিক অ্যাসিড থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া বা রক্তস্বল্প রোগীদের জন্য এটি খুব কার্যকরী।
উপকরণ: বিটরুট (মাঝারি) – ১টি (কুচি করা/ গ্রেট করা), ছানা (পনির) ১ কাপ, চিনি ৪–৫ টেবিল চামচ (স্বাদমতো), এলাচ গুঁড়া – ১/২ চা চামচ, ঘি ১ চা চামচ, দুধ ২–৩ টেবিল চামচ, পেস্তা/বাদাম কুচি সাজানোর জন্য।
প্রণালি- কুচি করা বিটরুট ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। প্যানে সামান্য ঘি দিয়ে বিটরুট পেস্ট দিন। মাঝারি আঁচে ৫–৭ মিনিট নেড়ে পানি শুকিয়ে নিন। এবার ছানা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ৩–৪ মিনিট নাড়ুন। চিনি ও দুধ দিয়ে আবার মিশিয়ে নিন। মিশ্রণটি একটু শক্ত হলে নামিয়ে নিন। এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ঠান্ডা হতে দিন।হাত দিয়ে ছোট ছোট সন্দেশের আকার দিন বা ছাঁচ ব্যবহার করতে পারেন। উপরে পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে দিন।ছানা যেন খুব নরম হয় না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। চিনি কমাতে চাইলে মধু ব্যবহার করতে পারেন।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









