বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি রোজেলা চা

ছবি: সংগৃহীত- রোজেলা চা
সারাদিনের কান্তি দূর করতে রোজেলা চায়ের উপকার অসাধারাণ।রোজেলা থেকে তৈরি চা বর্তমানে এর অসাধারণ স্বাস্থ্যগুণ এবং চমৎকার টক স্বাদের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।
এই চা মূলত শুকনো ফুলের অংশ থেকে তৈরি করা হয়, যা গরম পানিতে ভেজালে উজ্জ্বল লাল রঙ ধারণ করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে এবং কোষের সুরক্ষা দিতে সাহায্য করে। তাছাড়া এতে থাকা ভিটামিন-সি, কমলালেবুর চেয়েও প্রায় ৯ গুণ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডায়াবেটিস ও হজম এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হজমশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
উপকরণ- ৩/৪ রোজেলা, চায়ের লিকার, আদা, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো চিনি,পানি
প্রণালী- প্রথমে ২/৩ কাপ পরিমাণ পানি নেই। তারপর ভালো করে তা গরম করে নেই। এবার এতে আদা কুচি, দারুচিনি, তেজপাতা দিয়ে কিছুক্ষণ পানিতে দিয়ে ফুটীয়ে নেই। পানির রঙ হালকা পরিবর্তন হলে এতে চায়ের লিকার দিয়ে দেই। তারপর ২/৩ টা রোজেলা দিয়ে ৩/৪ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে নেই। চাইলে কেউ পরিমানমতো চিনি দিতে পারেন।

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









