১০মিনিটে বানিয়ে ফেলুন চটজলদি গরুর মাংসের ভুনা

ছবি: সংগৃহীত- গরুর মাংসের ভুনা
গরম গরম পোলাও, পরোটা, লুচি কিংবা সাদা ভাতের সাথে এই তুলতুলে নরম গরুর মাংস ভুনা খেতে অসাধারণ লাগে।
উপকরণ- গরুর মাংস হাফ কেজি, পরিমাণমতো মাংসের মসলা , ১ চা চামচ গোলমরিচ , রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, ১ চা চামচ মেথি গুঁড়া, ১ চা চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়া, দারুচিনি ও এলাচ ৫/৬টি , কাপ টক দই ১, চামচ ধনে ও জিরা গুঁড়া ১ টেবিল চামচ, পরিমান মতো হলুদের গুড়া, মরিচের গুড়া, কাঁচা মরিচ- ১০/১২টি, কাপ সরিষার তেল- ১, তেল পরিমাণ মতো, স্বাদমতো, লবণ এবং পানি পরিমান মতো।

প্রনালী- প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।এবার একটি বড় পাত্রে মাংস নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো, স্বাদমতো লবণ এবং সামান্য তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে (ম্যারিনেট করে) ৩০ মিনিট রেখে দিন।
রান্নার পাত্রে তেল গরম করে তাতে গোটা গরম মসলা (এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ) ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
পেঁয়াজ ভাজা হলে ম্যারিনেট করা মাংস পাত্রে ঢেলে দিন। মাঝারি আঁচে মাংস খুব ভালো করে ১০-১৫ মিনিট কষিয়ে নিন। মাংস থেকে পানি বের হবে, সেই পানিতেই মাংস কষাতে থাকুন যতক্ষণ না তেল ওপরে ভেসে উঠছে।

মাংস ভালোমতো কষে গেলে এবং তেল ওপরে উঠে আসলে মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো গরম পানি (২ কাপ) দিন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন যেন নিচে লেগে না যায়।
মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখামাখি হয়ে আসলে ওপর থেকে গরম মসলা গুঁড়ো এবং আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিন। এবার একদম ধিমে আঁচে (দমে) ৫-৭ মিনিট ঢেকে রাখুন। ওপরে সুন্দর তেল ভেসে উঠলে নামিয়ে নিন।
প্রাইমটিভি/বিএম

বিথী রানী মন্ডল
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









