লাচ্ছা সেমাই, মাখন, ক্রিম চিজ এবং সুগার সিরাপ দিয়ে খুব সহজে ঘরেই মজাদার কুনাফা বানানো যায়। এটি মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ও মুচমুচে মিষ্টি, যা ওভেন বা চুলায় বেক করে তৈরি করা হয়।

উপকরণ: লাচ্ছা সেমাই (২০০ গ্রাম), গলানো মাখন বা ঘি ১/২ কাপ,ক্রিম চিজ বা মোজারেলা চিজ, হুইপিং ক্রিম, সামান্য চিনি(১ কাপ), পানি (১/২ কাপ), লেবুর রস, এলাচ।

প্রণালী: লাচ্ছা সেমাই গুঁড়ো করে গলানো মাখনের সাথে ভালোভাবে মেশান। বেকিং ডিশে বা প্যানে এই সেমাইয়ের অর্ধেক অংশ চেপে চেপে শক্ত লেয়ার তৈরি করুন।
সেমাইয়ের স্তরের উপর ক্রিম চিজ বা ক্রিম-চিজের মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে দিন। বাকি সেমাই উপরে দিয়ে আলতো চাপে ঢেকে দিন। ১৮০° সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ৩০-৪০ মিনিট অথবা চুলায় কম আঁচে সোনালী রঙ না হওয়া পর্যন্ত বেক করুন। নামানোর পর গরম কুনাফার ওপর আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা বা কুসুম গরম সুগার সিরাপ ঢেলে দিন। পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে গরম বা ঠান্ডা পরিবেশন করুন।

প্রাইমটিভি/বিএম