ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৩১ মামলা

ছবিঃসংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৩১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ১টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ৭ টি ট্রাক, ১৯ টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ২টি ট্রাক ২৬ টি কাভার্ডভ্যান, ৭৩ টি সিএনজি ও ২১৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৮ টি বাস, ২১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ১টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৩ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি, ১৮৯ টি মোটরসাইকেলসহ মোট ৩০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৪ টি বাস, ৪টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৬৯ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৫ টি বাস, ১টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৮৩ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩০১ টি গাড়ি ডাম্পিং ও ২১৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© 2026 প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।




